Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দুই দোকানে দুঃসাহসিক চুরি

দুই দোকানে দুঃসাহসিক চুরি

দুই দোকানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি :  তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সামনে দুই দোকানে দুঃসাহসিক চুরি। প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। চোরেরা রান্নার গ্যাসের সিলিন্ডার, দামি সিগারেট, নগদ অর্থ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো সকাল সাতটায় তেলিয়ামুড়া থানায় চুরির খবর দেওয়া হলেও সকাল এগারোটা পর্যন্ত পুলিশের দেখা মেলেনি বলে জানায় এক দোকানের মালিক সুজন সরকার। অপর ব্যবসায়ী মীরা দাস মোদক জানান, একমাত্র সম্বল এই দোকান।

যা দিয়ে তিনি সংসার পরিচালনা করেন। তার দোকানে হাত সাফাই করে চোরেরা তিনটি সিলিন্ডার নিয়ে গেছে। কিছুদিন পরপরই হাসপাতালের সামনে দোকানগুলির মধ্যে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও তেলিয়ামুড়া শহর এলাকায় রাতের বেলায় বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। পুলিশের টহলদারি কথা থাকলেও কোনোভাবেই তাদের দেখা মিলছে না। অভিযোগ যেভাবে নেশা দ্রব্য সেবনকারীর সংখ্যা তেলিয়ামুড়া মহকুমায় বাড়ছে, তার টাকার যোগান দিতেই একশ্রেণীর নেশা সেবনকারীরা বিভিন্ন দোকানে রাতেরবেলা হানা দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী। এমনই ধারণা মানুষের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha