স্যন্দন ডিজিটেল ডেস্ক ০১ ফেব্রুয়ারি : রঞ্জি ট্রফির এবারের মরশুম গুজরাটে বিরুদ্ধে শেষ ম্যাচে অনবদ্য জয় দিয়ে ইতি টানলো ত্রিপুরা। ঘরের মাঠে রাজ্যদল রুদ্ধশ্বাস লড়াইয়ে রবিবার ত্রিপুরা ৪ উইকেটে হারায় গুজরাটকে। জয়ের জন্য ১৭৮ রানে লক্ষ্য ৬ উইকেট হারিয়ে পুরন করে নেয় টিম মুড়া।

এম বি বি স্টেডিয়ামে চারদিনের খেলার শেষ দিনে রবিবার ১৭৮ রানের লক্ষ্য ছিল ত্রিপুরা শিবিরের। খেলতে নেমে রাজ্যদল মেন্ডেটারি ওভারে লড়ে জয় পায়। বিজয় শঙ্কর ৩৫ ও শ্রীদাম পাল অনবদ্য ৬৪ রান করেন। শেষদিনে সফরকারী গুজরাট ৯ উইকেটে ২৫২ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তির ঘোষণা দেয়। এর আগে গুজরাটের প্রথম ইনিংসের ৩৫২ রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে ৪২৭ রান করেছিল।

