স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : গত ডিসেম্বর মাসে চুরি যাওয়া ২টি বাইক সহ ৬ জন চোরকে আটক করতে সক্ষম হয়েছিল এন সি সি থানার পুলিশ! সেই চোরের জিজ্ঞাসাবাদে আরো ৪টি বাইক সহ ১ চোরকে আটক করতে সক্ষম হয় এন সি সি থানার পুলিশ। পাশাপাশি গোয়ালা বস্তি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও সুব্রত বর্মন, তিনি জানান, তেলিয়ামুড়া বিশালগড় এবং গন্ডারছড়া থেকে চুরি যাওয়া বাইকের মামলা হয়েছিল এনসিসি থানায়। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমে কোনাবন এলাকা থেকে বাংলাদেশ পাচারের আগে চারটি বাইক উদ্ধার করে। তারপর পুলিশ তাদের মধ্যে থাকা পাঁচজনকে জিজ্ঞাসা বাদ চালিয়ে আরো এক সহযোগীকে আটক করে। এদিকে গোয়ালা বস্তি এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন আটক করে পুলিশ।

