স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : অনুপ্রবেশ নিয়ে রাজ্যে উদ্বেগ বাড়ছে। সীমান্তে কড়া নজরদারি থাকলেও অনুপ্রবেশ প্রতিনিয়ত ঘটে চলেছে বলে দাবি সচেতন নাগরিক মহলের। এবার রাজধানীর বর্ডার গোল চক্কর সংলগ্ন এলাকার জয়পুর থেকে দুজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ ৪২ নং ব্যাটেলিয়ান। তাদের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার।
বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর ছিল তারা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছে। বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে ধৃতদের। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী। পুলিশের ধারণা তাদের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে। বিশেষ করে তারা কি উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছে তার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হবে। একই সঙ্গে কোন দালাল মারফত দ্বারা ভারতে এসেছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

