Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবেপরোয়া গাড়ির তাণ্ডবে আহত বহু

বেপরোয়া গাড়ির তাণ্ডবে আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : শুক্রবার বেপরোয়া গাড়ির তাণ্ডব কাঠালতলী মহেশখলা শিল্প কারখানা এলাকায়। বেশ কয়েকটি অটো, পুলিশের গাড়ি সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত করে পালায় এই বেপরোয়া গাড়ি চালক। এমনকি সেই গাড়ির ধাক্কায় স্কুল ছাত্র সহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ এবং এলাকাবাসী সেই গাড়ি ভাঙচুর করলেও ধরতে পারেননি অভিযুক্ত চালককে। যদিও পরে সেই গাড়িটি রেখে পালায় চালক। গাড়ির নম্বর টি আর ০১ এর ০৬৭৮ ।

স্থানীয়রা জানায় মহেশখলা থেকে গাড়িটি ইন্ডাস্ট্রি এলাকা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা সংঘটিত করেছে চালক। গাড়িটি একাধিক গাড়িতে ধাক্কা দিয়ে পালানোর সময় মনফোর্ট স্কুলের সামনে এক অনুষ্ঠানের কারণে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। তখন এই গাড়িটিকে ঘেরাও করে ধরে আশেপাশে লোকজন অর্থাৎ অভিভাবক সহ এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি গাড়ি। গাড়িতে মাঝ রাস্তার মধ্যে একাধিক ঘুরপাক খেয়ে অন্যান্য গাড়িতে ধাক্কা দেয় এবং পুলিশ ও স্কুল পড়ুয়া ছাত্রকে ধাক্কা দেয়। স্থানীয়রা গাড়িটির উপর যখন বৃষ্টি শুরু করে, তখন গাড়িটি এগিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। তারপর চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা গাড়ি চালকের কাছে হয়তো বেআইনি কোন কিছু ছিল। যার কারণে গাড়িটি এই কাণ্ডকারখানা ঘটিয়েছে এলাকায়। কারণ এ রাস্তা দিয়ে প্রতিদিন বেআইনি বহু কার্যকলাপ সংঘটিত করে পাচারকারীরা। আমতলী থানার পুলিশ এবং শ্রীনগর থানার পুলিশকে ম্যানেজ করেই চলছে এ ধরনের কার্যকলাপ। ঘটনা শুক্রবার সকালে সংঘটিত হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেছে বলে জানা নেই। এবং এ বিষয় নিয়ে আমতলী থানার উপস্থিত মুখ খুলতে চাইছেন না। পুলিশ গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য