Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যধর্মঘট সমর্থনে মাঠে নামলো বাম শ্রমিক সংগঠন

ধর্মঘট সমর্থনে মাঠে নামলো বাম শ্রমিক সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি:  ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সমর্থনের দাবিতে মাথার ঘাম পায়ে ফেলছে বাম পরিবহন শ্রমিক সংগঠন। বুধবার আগরতলা শহরে ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে ধর্মঘট সফল করার আহ্বান জানান বাম শ্রমিক নেতা অমল চক্রবর্তী।

পাশাপাশি চারটি শ্রমকোড নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হচ্ছে। কারণ, দেশ স্বাধীন হওয়ার পর দেশবাসী যে সমস্ত শ্রম অধিকার গুলি অর্জন করেছিল সেগুলি আজ লুণ্ঠিত। দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের অধিকারের আইন গুলি কেড়ে নিয়ে চারটি শ্রম কোড চালু করে ভয়ানক আঘাত নামিয়ে এনেছে। এর প্রতিবাদে ১২ই ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট সফল করার জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে এগিয়ে আসতে। কারণ একদিন ধর্মঘটের মধ্য দিয়ে রুটি রুজি বন্ধ হলেও আগামী দিন নিজেদের অধিকার সুরক্ষিত করতে পারবে শ্রমিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য