Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআগরতলা শহর থেকে উদ্ধার চারটি শিশু

আগরতলা শহর থেকে উদ্ধার চারটি শিশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি:  দেরীতে হলেও হুঁশ ফিরল শিশু সুরক্ষা কমিশন এবং শ্রম দপ্তরের। শিশু শ্রম রুখতে কড়া আইন থাকলেও প্রশাসনের গাফিলতিতে শিশু সুরক্ষার কোন বালাই নেই। রাজ্যের দিকে দিকে চলতে শিশু শ্রম। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ও শ্রম দপ্তর যৌথ উদ্যোগে বুধবার লক্ষীনারায়ণ বাড়ি রোড, জিবি বাজার ও সূর্য চৌমুহনী এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

 জি বি বাজার এলাকা থেকে তিনটি অপ্রাপ্তবয়স্ক শিশুকে উদ্ধার করা হয়। ২৬ শে জানুয়ারি থেকে ৩১ শে মার্চ সারা দেশব্যাপী শিশু শ্রমিকদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজ্যেও এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছয়দিন ব্যাপী একযোগে সারা রাজ্যেই শিশুদেরকে শ্রমিক হিসেবে যে যে দোকান সহ অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে উদ্ধার করা হবে। পাশাপাশি যারা আইন ভাঙছে, তাদের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য