স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি :পানীয় জলের দাবিতে মনুবাজার শ্রীনগর সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় কালাঢেপা এডিসি ভিলেজের জনগণ। প্রায় দুই ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে।
পরে পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।এলাকাবাসীর জানায়, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন। এলাকার জনগণের কাছে সঠিকভাবে জল সরবরাহ করার কোনো ব্যবস্থা নেই, ফলে চরম দুর্ভোগে দিন কাটে ওই এলাকাবাসীর।

