Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যনয়া সভাপতিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী

নয়া সভাপতিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি :সর্বভারতীয় বিজেপি-র সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণ করলেন নিতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। এদিন বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 মঙ্গলবার জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সি নেতা নীতীন নবীনকে ‘মিলেনিয়াল’ বলে সম্বোধন করেন তিনি। তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতীন নবীন। দলের কথা বলতে গেলে, নীতীন নবীনই বস, আর আমি একজন দলের কর্মী।” এদিন দিল্লিতে বিজেপি কর্মীদের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, “আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতীনজি নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের মানুষ যাঁরা ভারতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছেন। তিনি সেই প্রজন্মের মানুষ যাঁরা শৈশবে রেডিও থেকে তথ্য পেতেন আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন।”

 এরপরই মোদির সংযোজন, “নীতীনজি তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যা আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী হবে।” তবে সর্বভারতীয় স্তরে বিজেপি সভাপতি নির্বাচিত হওয়ার পর এবার ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের অপেক্ষা। গত কয়েক মাসে একাধিকবার প্রদেশ সভাপতি জন্য গুঞ্জন সৃষ্টি হয়েছে। এমনকি দিনক্ষণ ঘোষণা হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য