Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা ভূষণ সম্মান ২০২৬’-এ ভূষিত হলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন

ত্রিপুরা ভূষণ সম্মান ২০২৬’-এ ভূষিত হলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন

ত্রিপুরা ভূষণ সম্মান ২০২৬’-এ ভূষিত হলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি : ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ত্রিপুরা ভূষণ সম্মান ২০২৬’-এ মরণোত্তরভাবে ভূষিত হলেন রাজ্যের প্রয়াত বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক বিশিষ্ট জননেতা স্বর্গীয় বিশ্ববন্ধু সেন। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজের সর্বস্তরে তাঁর অসামান্য অবদান, জনসেবায় নিবেদন এবং রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হচ্ছে।

 আগামী ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে সম্মান প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এ উপলক্ষে সম্মান গ্রহণের জন্য প্রয়াত বিশ্ববন্ধু সেন-এর সহধর্মিণী রত্না সেনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। জননেতা হিসেবে বিশ্ববন্ধু সেন ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। ‘ত্রিপুরা ভূষণ সম্মান’-এ তাঁর এই মরণোত্তর স্বীকৃতি রাজ্যবাসীর তথা সমগ্র ধর্মনগরবাসী  কাছেও এক গর্বের বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha