স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : টি টি এ এ ডি সি নির্বাচন ঘোষণা না হলেও ইতিমধ্যে রাজ্যের প্রধান শাসক দল বিজেপি এবং শরিক দল তিপরা মথার মধ্যে লড়াই তুঙ্গে। জনজাতি এলাকায় গিয়ে বিজেপি বনাম মথা যে লড়াই শুরু করেছে সেটা এক প্রকার ভাবে শাসক বিরোধীর মত। রবিবার টাকারজলায় রাংখল বার্ষিক সম্মেলন ৫০০ আসন বিশিষ্ট কমিউনিটি হলের শিলান্যাস করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। সঙ্গে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি -র চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণ চন্দ্র জমাতিয়া, তিপরা মথার নেতা বিজয় রাংখল, রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্যরা। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বক্তব্য রাখতে গিয়ে এদিন নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং তাঁর দলকে। এক প্রকার ভাবে টিটিএএডিসি-র নির্বাচনের আগে আক্রমনাত্মক মনোভাব নিয়ে বক্তব্য রাখলেন প্রদ্যোত।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী আপনে যতই দম লাগিয়ে দেন না কেন আমরা হারব না। ২০২৬ সালে মহারাজা তিপ্রাসাদের সম্মান রাখবে। নিজেদের ভাষা, রাজনীতি, ধর্ম এবং জমিতে হারবে না তিপ্রাসা। প্রদ্যোত কিশোর দেববর্মণ। মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরো বলেন, যতই পয়সা লাগিয়ে দেন না কেন কাজ হবে না। তিপরা মথার নেতাদের তিপ্রাসা ছেলে মেয়েদের কথা চিন্তা আছে। আপনারা লড়াই করেন দলকে জয় করার জন্য। কিন্তু আমরা লড়াই করি জাতিকে জয় করার জন্য। যত গালি দেওয়ার গালি দেন, কিন্তু আমরা তিপ্রাসা যেখানে আছি, সেখানেই থাকবো। আরো বলেন যদি আপনাদের কোন কথা বলার থাকে তাহলে জানাজাতিদের শিক্ষা, ভূমি, রোমান হরফের অধিকার নিয়ে কথা বলুন। কিন্তু হিন্দু- মুসলিম নিয়ে কথা বলা যাবে না। আমরা এইগুলি গ্রহণ করি না
। এ জমি আমাদের। এই রাজ্য আমাদের। ইতিহাস আমাদের। তিপ্রাসাদের দাবিয়ে রাখার চেষ্টা করলে জবাব ভালোবাসার মাধ্যমে হাসতে হাসতে দেওয়া হবে। আরো বলেন মা যদি তার সন্তানদের কথা চিন্তা না করে পয়সার কথা ভাবে তাহলে কে তাকে সাহায্য করবে? কেউ সাহায্য করবে না! আপনি একলা! আরো বলেন, মহারাজা এবং অন্যান্য নেতাদের মধ্যে তফাৎ হলো আমি দিল্লি গিয়ে ত্রিপুরার জনজাতিদের কথা বলি, তারা দিল্লি থেকে আগরতলায় এসে দিল্লির আমাদের কথা বলেন রাজ্যবাসীকে। এগুলি রাজ্যে চলবে না। আমাদের কথা দিল্লিতে পৌঁছাতে হবে। তিপ্রাসাদের দুঃখ দিল্লির বুঝতে হবে এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তিপরা মথা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তিপ্রসা বললেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। আরো বলেন, তিপ্রাসাদের জন্য যদি কেউ কথা বলে থাকে তাহলে একজন হল বিজয় কুমার রাংখল। কিন্তু রাংখল অংশের মানুষ রাজ্যে খুব কম। তারপরও তিনি জনজাতির মানুষের জন্য কথা বলেছেন। রাংখল অংশের মানুষ রাজ্যে কম রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ জনজাতিদের জন্য কথা বলছে। জনজাতিদের উদ্দেশ্যে বলেন, জনজাতিরা যত বেশি ঐক্য থাকবে তত বেশি শক্তিশালী হবে। তাই জনজাতিদের শক্তিশালী হতে ঐক্য থাকতে বলেন প্রদ্যোত।

