স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : ককবরক ভাষাকে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করা, সিএএ বাতিল করা, মনরেগা বাতিল প্রত্যাহার করা, টিটিএএডিসি-র শূন্যপদ পূরণ করা সহ একাধিক দাবিতে টিটিএএডিসি-র প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা জি এম পি রাজ্য সম্পাদক রাঁধাচরণ দেববর্মার নেতৃত্বে মান্দাইয়ে সিপিআইএম -এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিল থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাঁধাচরণ দেববর্মা বলেন, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে।
তিনি বিক্ষোভ মিছিল থেকে দাবি করেন, বর্তমান সরকার জনগণের উপর আঘাত নামিয়ে এনেছে সরকার। সি এ এ বাতিল করতে হবে সরকারকে। এর দ্বারা মানুষের মধ্যে ঐক্যতান নষ্ট হবে। পাশাপাশি এটা জনগণের উপর ভয়ংকর আক্রমণ। মনরেগা বাতিল করার প্রতিবাদে সরব হয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য সরকার মনরেগা বাতিল করে নতুন আইন কার্যকর করার চেষ্টা করছে। এর তীব্র প্রতিবাদ করেই আজকের কর্মসূচি বলে জানান তিনি। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়।

