Monday, August 10, 2026
বাড়ি রাজ্য মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি খুন

মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি খুন

মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : রবিবার ভোরে যাত্রাপুর থানার পুলিশ ও কাঠালিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা এক মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহটি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায়। ঘটনার বিবরণে জানা যায়, উদ্ধারকৃত মৃতদেহটি উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার দীপঙ্কর পালের(৪৮)। দীপঙ্কর বিবাহিত যুবক, কিন্তু বিয়ের ছয় থেকে সাত মাসের মধ্যে পুনরায় স্ত্রী চলে যায় বাপের বাড়িতে। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঝে মধ্যে নেশা ব্যবহার করার অভ্যাসও ছিল তার।

শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। তার ছোট ভাই বিষ্ণু পাল রাত্রে অনেক খোঁজাখুঁজি করে রবিবার ভোর প্রায় তিনটার নাগাদ খবর পায় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নিচের চৌমূনীতে একটি পরিত্যক্ত বিশ্রামাগারে শুয়ে আছে একজন লোক। তারপর গিয়ে দেখেন তার ভাইয়ের মৃতদেহ। যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের কাছ থেকে জানা যায় যে, মৃত ব্যক্তির ছোট ভাই লিখিতভাবে থানায় দাবি জানিয়েছে খুন নাকি আত্মহত্যা সেটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুলিশ সামনে আনে। কারণ মৃত ব্যক্তির মাথায় এবং হাতে রক্তের দাগ রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha