Tuesday, February 3, 2026
বাড়িজাতীয়জেন জ়ি-দের সৃজনশীলতায় মুগ্ধ মোদী! বললেন, ‘ওদের চিন্তাধারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে...

জেন জ়ি-দের সৃজনশীলতায় মুগ্ধ মোদী! বললেন, ‘ওদের চিন্তাধারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৩ জানুয়ারি : বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে এসে জেন জ়ি-দের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তাঁদের অবদান অনস্বীকার্য।

পিটিআই সূত্রে খবর, দেশের প্রায় ৫০ লক্ষ যুবক-যুবতীদের নিয়ে রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী জেন জ়ি-দের উদ্দেশে বলেন, “তাঁদের বল, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার দেশের এই যুব সমাজের কথা ভেবে অতীতে ধারাবাহিক ভাবে প্রকল্পগুলি চালু করেছে, পরবর্তীকালে এসে তা ফলপ্রসূ হয়েছে। বিগত বেশ কয়েক বছরে এদেশে স্টার্টআপ গতি পেয়েছে। তাই ভবিষ্যতে যুব সমাজ কেন্দ্রীক আরও প্রকল্পের ভাবনাচিন্তা রয়েছে সরকারের, বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, যুব সমাজের অবদানে ভারত অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে, যার মূলে রয়েছে সংস্কৃতি, বিষয়বস্তু এবং সৃজনশীলতা।

প্রতি বছর ১২ জানুযারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে দেশের কোনও একটি রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ এবং ২০২৬ সালে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে দিল্লিতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য