Tuesday, February 3, 2026
বাড়িজাতীয়তিন সন্তান থাকলে পঞ্চায়েত প্রধান হতে পারবেন না, এক সন্তানকে ‘খুন’ করলেন...

তিন সন্তান থাকলে পঞ্চায়েত প্রধান হতে পারবেন না, এক সন্তানকে ‘খুন’ করলেন হরিয়ানার যুবক

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৩ ফেব্রুয়ারি : সন্তানের চেয়ে ক্ষমতা বড়! দুইয়ের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, একথা জানার পরেই তিন সন্তানের একটিকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে যান আত্মীয় ও প্রতিবেশীরা। কেউ কীভাবে এমন কাজ করতে পারে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ঘটনাটি তেলঙ্গানার সীমানালাগোয়া নান্দেড় জেলার মুখেড় তালুক কেরুর গ্রামের। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তবে এক বা দুই সন্তানের পিতা বা মাতাই কেবল নির্বাচনে লড়তে পারবেন। অভিযুক্তের তিন সন্তান রয়েছে। পঞ্চায়েত প্রধান হওয়ার বাসনায় যুবক ভয়ংকর পথ বের করেন। পুলিশ জানিয়েছে, গত ২৯ জানুয়ারি এক কন্যাকে বাইকে করে নিজামাবাদ জেলায় নিয়ে যান যুবক। অভিযোগ, নিজের মেয়েকে একটি খালে ছুড়ে ফেলে পালিয়ে যান তিনি। শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন।

প্রাথমিক ভাবে শিশুটির পরিচয় স্পষ্ট হচ্ছিল না। একাধিক থানায় ছবি পাঠাতেই রহস্যের সমাধান হয়। ছবি কেরুর গ্রামে পৌঁছোলে স্থানীয়েরা শনাক্ত করেন শিশুটটিকে। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর খুনের ঘটনা। পঞ্চায়েত প্রধান হওয়ার ‘ভূত’ মাথায় চেপেছিল, তাই মেয়েকে খুন করেছেন, পুলিশের কাছে স্বীকার করেছেন যুবক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য