Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যধর্মঘটকে সামনে রেখে বামেদের কনভেনশন

ধর্মঘটকে সামনে রেখে বামেদের কনভেনশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : শ্রমকোড বাতিল সহ বিজেপি সরকারের শ্রমজীবী এবং কৃষকের চরম স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী ১২ ফেব্রুয়ারী ধর্মঘট সফল করার আহবানে রবিবার মুক্তধারা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় কনভেনশন। সিআইটিইউ, এআইটিইউসি, আইটিইউসি, টিইউসিসি, এআইসিসিটিইউ, সংযুক্ত কিষান মোর্চা ফেডারেশন এবং অন্যান্য সংগঠন সমূহের উদ্যোগে এই কনভেনশনের আয়োজন করা হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা।

কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন দেশে টাকার অভাব নেই। কিন্তু শ্রমিক কল্যাণের জন্য টাকা নেই। এই বারের বাজেটে দেশের ৫ টি পরিবারের জন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিবার অর্থাৎ কোম্পানি গুলি বিজেপির নির্বাচনী বন্ড ক্রয় করে বিজেপির তহবিলে অর্থ দিচ্ছে। তিনি আরো বলেন সারা দেশজুড়ে এক অরাজক পরিস্থিতি চলছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে গতানুগতিক পদ্ধতিতে আন্দোলন করলে চলবে না। বিকল্প কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে শ্রমিক সংগঠনগুলোর। নাহলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যাবে না। তিনি আরো বলেন, মনরেগা বাতিল করে যে সর্বনাশা আইন সরকার কার্যকর করতে চাইছে সেটা সরকারকে অবিলম্বে বাতিল করতে বাধ্য করতে হবে এবং বিদ্যুৎ বিল ২০২৫ অবিলম্বে বাতিল করতে হবে। এবং এই দাবিগুলি আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের অন্যতম কারণ হবে বলে জানান প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। এদিনের কনভেনশনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য