Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যচুরি যাওয়া টাকা সহ আটক ব্যবসায়ির কর্মচারী, কিন্তু রহস্যজনক

চুরি যাওয়া টাকা সহ আটক ব্যবসায়ির কর্মচারী, কিন্তু রহস্যজনক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : ঠিকেদারের বাড়ি থেকে চুরি যাওয়া ৭ লক্ষাধিক টাকা আটক করে সাংবাদিক সম্মেলনে বসলো অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব নাথ। তিনি জানান কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সুমিত দেব। তিনি একজন ঠিকাদার। গত ৩ জানুয়ারি বাড়ি থেকে ৭ লক্ষাধিক টাকা চুরি হয়েছিল বলে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানান।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত তিন জানুয়ারি সমীর দেবের পুরনো কর্মচারী কমল আধিকারি বিশ্রামগঞ্জ থেকে এসেছিলেন উনার বাড়িতে। তারপর সেদিন তিনি থেকে ছিলেন। পরবর্তী সময় ঘর থেকে সেই টাকার হদিস মিল ছিল না সুবীর দেবের। বহু খোঁজাখুঁজি করার পর ১০ জানুয়ারি পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করতে নেমে অমল আধিকারির মোবাইল ফোন ট্যাগ করে বটতলা থেকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার হয় সাত লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ৬ লক্ষ ৮০ হাজার টাকা সহ একটি দামি ঘড়ি। বাকি ৪০ হাজার টাকার হদিস পায়নি পুলিশ। অভিযুক্ত আমল আধিকারিক পুলিশের কাছে স্বীকার করেছে সুমিত দেবের বাড়ি থেকে সে টাকাগুলি চুরি করেছিল। বাকি টাকা খরচ করে ফেলেছে। তবে প্রশ্ন হল সমীর দেব একজন ব্যবসায়ী এবং ঠিকাদার বলে পরিচিত। নগদ ৭ লক্ষ টাকা ওনার বাড়িতে কিভাবে এসেছে সে বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে এক কর্মী যখন পুলিশ আধিকারিক ধ্রুব নাথকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন, সাত লক্ষ টাকা সুমিত বাবু জমি বন্ধক দিয়ে নগদ রেখেছিলেন। এটা ওনার আলাদা বিষয় এবং সিভিল ম্যাটার বলে জানান তিনি। তবে প্রশ্ন হল সাত লক্ষ টাকার নগদ কেন ছিল উনার ঘরে বা এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সেটা জানা নেই। পুলিশ আধিকারিক এবং ব্যবসায়ীর অভিযোগ কতটা সত্য সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সচেতন নাগরিক মহলের মনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য