Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ধর্মনগর জেলা কংগ্রেসের অনশন

ধর্মনগর জেলা কংগ্রেসের অনশন

ধর্মনগর জেলা কংগ্রেসের অনশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : রবিবার মনরেগা আইন পূর্ণ বহাল সহ একাধিক দাবিতে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে চার ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধর্মনগর জেলা কংগ্রেস অফিসের সামনে হয় এই কর্মসূচি। গণঅবস্থানে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, মহিলা কংগ্রেস নেত্রী মানসী মালাকার সহ জেলা ও প্রদেশ স্তরের একাধিক কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

গণঅবস্থানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগবিজয় চক্রবর্তী বলেন, মনরেগা দেশের গরিব ও শ্রমজীবী মানুষের সাংবিধানিক অধিকার। অথচ বর্তমান শাসক দল মনরেগা আইনকে কার্যত অকার্যকর করে তুলছে। কাজের অধিকার খর্ব করা চলবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান। মনরেগা প্রকল্পকে বাঁচিয়ে রাখাই গ্রামীণ অর্থনীতি ও শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষার একমাত্র পথ। তিনি আরো বলেন, দেশের সর্বনিম্ন মজুরি হিসেবে দৈনিক ৪০০ টাকা নির্ধারণ করতে হবে এবং মজুরি প্রদানে জবাবদিহিতার অধিকার নিশ্চিত করতে হবে। আরো বলেন, বর্তমান ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের শাসক দল যদি অবিলম্বে মনরেগা আইন পূর্ণ বহাল না করে, তাহলে কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে রাজ্যজুড়ে গণআন্দোলন সংগঠিত করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান