স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : পুলিশ কর্মীদের অনশনে বসার আমন্ত্রণ জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ। রবিবার রাজধানীর সার্কেট হাউজ এলাকায় কংগ্রেসের মন রেগার প্রতিবাদে গণ অনশন হয়। বিনা রাস্তা অবরোধে এবং বিনা বিক্ষোভ প্রদর্শনে শান্তিপূর্ণভাবে চলছিল কর্মসূচি। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সহ কয়েকজন এসে আন্দোলন কর্মসূচিতে বাধা দেয়। কর্মসূচির সময়সীমা কমাতে চাপ সৃষ্টি করেন। তখন পুলিশের আধিকারিকদের উদ্দেশ্য করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস একটা দায়িত্ববান রাজনৈতিক দল। গুন্ডামি বরদাস্ত করে না।
জনগণের স্বার্থে সবসময় লড়াই করে। আজকেও জনগণের জন্যই মহাত্মা গান্ধীর পাদদেশে কর্মসূচি করতে বসেছে। আপনারা পুলিশ কর্মী হিসেবে এখানে এসেছেন। আপনারও মানুষ। আপনারা মানুষের স্বার্থে এই কর্মসূচিতে বসে যান। আমাদের সঙ্গে বসে পড়ুন। আসুন, মানুষের জন্য আপনারাও বসুন, আওয়াজ তুলুন এমজিএন রেগা আইন চালু করতে হবে। মহাত্মা গান্ধী সবার জন্য। তিনি দেশের পিতা। কোন কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চায় না কংগ্রেস। শাসকদল এবং তাদের শাখা সংগঠন রাস্তা অবরোধ করে আন্দোলন করে। তখন পুলিশের বাধা হয় না, কিন্তু কংগ্রেস রাস্তা অবরোধ না করে গান্ধী মুক্তির পাদদেশে বসে আন্দোলন করতে চাইলে বাধা দিতে আসে পুলিশ। দয়া করে সাহায্য করুন বলে জানিয়ে দিলেন অতিরিক্ত পুলিশ সুপারকে।

