স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : চাকরির প্রথমদিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে ঐতিহাসিক রায় বললেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। রাজ্য সম্পাদক অজয় পাল সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন রবিবার। তিনি সংগঠনের পক্ষ থেকে আদালতের রায়কে স্বাগত জানান৷ বিচারপতি, আইনজীবী সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংগঠন প্রথম থেকেই টিআরবিটি পরিচালিত টেট শিক্ষকদের চাকরির প্রথমদিন থেকে রেগুলার পে স্কেল অর্থাৎ নিয়মিত বেতমক্রম দেওয়ার। এই রায় পাঁচ বছরের ফিক্সড পেতে আছেন, তাদের জন্যও এর সুফল মিলবে। সবার কাছেই এ রায় গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও যুগান্তকারী। মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার কাছে আবেদন করেন এই রায় যাতে কার্যকর করেন।
শিক্ষা দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়েও সুর চড়ালেন টেট শিক্ষক নেতা।ফিক্সড পে স্কেল’র বিরুদ্ধে সরব ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রথম থেকেই চাকরির প্রথমদিন থেকে রেগুলার পে স্কেল অর্থাৎ নিয়মিত বেতমক্রম চালু দাবি করেছেন। এখন আদালতের রায় কার্যকরের ক্ষেত্রে রাজ্য সরকারের, আমলা, মন্ত্রীদের উদ্দেশ্যে আবেদন করেন অজয় পালরা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজেশ দত্ত, সুরজিত দত্ত, বলরাম রায়,সনন্দ পাল, মিসর দাস, পূর্নেন্দু সূত্রধর।

