স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : শনিবার ভোরে তেলিয়ামুড়া রাজনগর গ্ৰামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ঠিকাদার উৎপল কান্তি রায়ের বাড়ির পেছনের একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, পাশাপাশি আগুন গ্রাস করে একটি বাইকেও। ঘটনার সময় ভাড়াটিয়া ঘরে ছিলেন না।
খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। উৎপল কান্তি রায়ের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, ঘর ও বাইক মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।

