Monday, July 27, 2026
বাড়ি রাজ্য রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিছিল

রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিছিল

রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যী সহ অন্যান্যরা।

রাজ্যের বিভিন্ন রাম ঠাকুর মন্দির থেকে এদিন ভক্তরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা বনমালীপুর রাম ঠাকুর আশ্রম থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে গিয়ে শেষ হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রামঠাকুর সেবা মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। সারা রাজ্য থেকে ভক্তরা আজকের মিছিলে সামিল হয়েছেন। প্রায় ৮ থেকে ১০ হাজার ভক্তের উপস্থিতি বার্তা দেয় এ ধরনের অনুষ্ঠান আগামী দিনও মানুষকে আরো বেশি উৎসাহিত করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান