Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য স্বদেশী মেলাকে দুই দিন বৃদ্ধির ঘোষণা

স্বদেশী মেলাকে দুই দিন বৃদ্ধির ঘোষণা

স্বদেশী মেলাকে দুই দিন বৃদ্ধির ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত স্বদেশী মেলাকে আরও দুই দিন বৃদ্ধির ঘোষণা দিলেন মেয়র। শুক্রবার থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে স্বদেশী মেলা। শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে সাংবাদিক সম্মেলন করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন পুর নিগমের উদ্যোগে স্বদেশী মেলা-২০২৬ শুক্রবার থেকে শুরু হয়েছে।

প্রথমত তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হওয়ায় এই স্বদেশী মেলা আরও দুইদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ১১ জানুয়ারির পরিবর্তে মেলা শেষ হবে ১৩ জানুয়ারি। এইদিন সাংবাদিক সম্মেলনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার ডি.কে চাকমা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান