Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যযারা ত্রিপুরাকে অস্থির করার চেষ্টা করে তারা মানুষ নয় : মুখ্যমন্ত্রী

যারা ত্রিপুরাকে অস্থির করার চেষ্টা করে তারা মানুষ নয় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জানুয়ারি :  স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী বৃন্দ ও ত্রিপুরা গমেন্ট হোমিওপ্যাথিক ডক্টর এসোসিয়েশন উদ্যেগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আই জি এম হাসপাতালের আগরতলা গভমেন্ট নার্সিং কলেজে হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই এগিয়ে ২০৪৭ সালের ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা করা হবে। এই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

 সরকার দাবি করছে না সবকিছু ১০০ শতাংশ করে ফেলেছে। কিন্তু আগে কি ছিল, আজ কি হয়েছে সেটা বিবেচনা করতে হবে সকলের। সারা রাজ্য জুড়ে ২০১৮ সালের আগে এক অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছিল। বর্তমানে কি অস্থিরতা থেকে ত্রিপুরা মুক্ত হয়েছে। কিন্তু পুনরায় অস্থিরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে কেউ কেউ। মুখ্যমন্ত্রী আরও বলেন যারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে তারা কখনো মানুষের হয় না। তাই কোথাও অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হলে সেখানে শক্তি প্রয়োগ করা হয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বুধবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য খন্ডন করে পাল্টা জবাব দেন। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন বুধবার বিরোধী দলনেতা খুব সুন্দর করে তাঁর নাম করে কথা বলেছেন। কিন্তু কথা বলার মধ্যে যদি সত্যতা না থাকে তবে কথার মধ্যে তা ধরা পরে। বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা জবাব বিজেপির সামাজিক মাধ্যমের পেইজ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সত্য কথা বললে গাত্রোদাহ হয়। রাস্তায় দাড়িয়ে এখন আর তারা কথা বলতে পারে না। তাই কথায় কথায় সাংবাদিক সম্মেলন করে তারা। তারা মিথ্যাকে খুব সুন্দর ভাবে বলে। মুখ্যমন্ত্রী আরও বলেন আগে ভাবতেন তারা দেশ বিদেশ নিয়ে কত ভাবেন। বর্তমানে মনে হয় তারা কিছুই জানে না। তারা মানুষকে টুপি পড়াচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন। রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন তারা যাতে রক্তদানে আরও বেশি আগ্রহী হয়। কারণ রক্তের বিকল্প নেই। তাই রক্তদান মহৎ দান বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য