Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য স্বদেশী মেলার বিশেষ আয়োজন

স্বদেশী মেলার বিশেষ আয়োজন

স্বদেশী মেলার বিশেষ আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জানুয়ারি : স্বদেশী মেলা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করলেন মেয়র দীপক মজুমদার। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রথম বারের মতো তিন দিন ব্যাপী স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে। ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্বদেশী মেলা।

৯ জানুয়ারি বিকাল ৪ টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে মেলার সুচনা হবে। উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রতিদিন মেলায় মন্ত্রী, বিধায়করা ও সাংসদরা উপস্থিত থাকবেন। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রীসভার একাধিক সদস্য সদস্যা, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha