স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জানুয়ারি : পাঁচ বছরের স্থির বেতনে রাখার সিদ্ধান্ত খারিজ হলো উচ্চ আদালতের রায়ে। চাকরির প্রথমদিন থেকেই নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ দিলো ত্রিপুরা উচ্চ আদালত। উপকৃত হবেন টেট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। এ কথা জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। এ মামলার আইনজীবী হিসেবে দায়িত্বে ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আদালতের রায় ঘোষণার পর তিনি সংবাদ মাধ্যমকে জানান, দুটি রিট মামলার নিষ্পত্তি করেছে মাননীয় আদালতের ডিভিশন ব্র্যাঞ্চ।
এ রিট আপিল মামলার রায় ২০০১ সালে এবং ২০০৭ সালে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নিয়মিত বেতন ক্রমে চাকরি পেলেও প্রথম পাঁচ বছর স্থির বেতনে চাকরি করতে হবে সরকারি কর্মচারীদের। আদালত জানিয়েছে এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এই সিদ্ধান্ত সরকার খারিজ করে দিয়েছে। সরকার নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল তারা শিক্ষক। তারা যেদিন থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছেন তাদের প্রথম দিন থেকে রেগুলার প্রে স্কেল অনুযায়ী বেতন দিতে হবে। আদালতের এ রায় এক সুদুর প্রসারি প্রভাব ফেলবে। তিনি আরো জানান ১৮ জন এই রিট মামলা করেছিল। আদালতের বিচারপতি জানিয়েছেন এই মোচ লেখার কোন বিবেচনা হয় না। বাধ্য হয়ে কর্মচারীরা এই মামলা করেছেন। তাই কোন ভাবে তাদের সাংবিধানিক অধিকার থেকে বাদ দেওয়া যায় না। মাননীয় বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি পালিত জানিয়েছেন তাদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ক্রম দিতে হবে। একই সঙ্গে যারা রিট মামলা করেছেন তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে ব্যয় হিসেবে দিতে হবে। আদালতের এই মামলা রায় প্রত্যেক সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য হবে বলে জানান তিনি। আরো জানিয়েছেন সরকার যদি আদালতে রায় না মানে তাহলে পুনরায় আইনের আশ্রয় নিতে পারবে কর্মচারীরা।

