স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি : মঙ্গলবার উদয়পুর গর্জি এলাকায় গাছ কাটার সময় মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম দেবাশীষ জমাতিয়া। গাছ কাটার সময় তার উপর ভেঙে পড়ে গাছ। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজনরা গোমতী জেলা হাসপাতালে ছুটে যায়। তারা কান্নায় ভেঙে পড়ে। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, দেবাশীষ জমাতিয়ার বয়স ৩৮। বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে বলে জানান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

