Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআগরতলায় পাচারের সময় ২৪ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সিরাপ সহ আটক ২

আগরতলায় পাচারের সময় ২৪ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সিরাপ সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : ২৪ লক্ষ টাকার অবৈধ নেশারদ্রব্য জব্দ করল অসমের চুরাইবাড়ি থানার পুলিশ। জানা যায়,  শুক্রবার দুপুর তিনটা নাগাদ গুয়াহাটি থেকে হাফলং- শিলচর হয়ে আগরতলা গামী AS 28 AC-2040 নম্বরের একটি মিনি লরি সব্জি ও বিভিন্ন ধরনের ফল নিয়ে অসমের চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে আসে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ফলের কার্টুনের ভেতরে লুকিয়ে রাখা এসকাফ গুলো পায়।

পরে তা হিসাব করে দেখা হয় মোট দু হাজার চারশো তেইশ বোতল পাচারের চেষ্টা করা হয়েছিল। যার কালোবাজারি মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা বলে জানান পুলিশ ইনচার্জ নিরঞ্জন দাস। এদিকে, পুলিশ গাড়ির চালক নুর জামাল ও সহ চালক রাজু আহমেদকে আটক করেছে। তাদের বাড়ি অসমের বরপেটা জেলায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা দায়ের করে শ্রীভূমি আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য