স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :সম্প্রতি উত্তরাখণ্ডে খুন হয় রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমা। এঞ্জেল চাকমার হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে সরব হল এন এফ আই ডব্লিউ, এ আই ওয়াই এফ এবং এ আই এস এফ। এইদিন রাজধানীর কৃষ্ণনগর স্থিত জুনু দাস ভবনের সামনে তিন সংগঠনের পক্ষ থেকে এঞ্জেল চাকমার হত্যাকারিদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
একই সাথে এইদিন এন এফ আই ডব্লিউ-র উদ্যোগে বি ভি-জি রাম জি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এইদিনের এই যৌথ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে তিন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সাড়া ভারত যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি জানান উত্তরাখণ্ডে এঞ্জেল চাকমার হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি তিনি দেশের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।

