Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ২ জানুয়ারি থেকে বইমেলা

২ জানুয়ারি থেকে বইমেলা

২ জানুয়ারি থেকে বইমেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :  শুক্রবার থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৪ তম আগরতলা বই মেলা শুরু হবে। আগরতলা বই মেলাকে সামনে রেখে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে সেরে নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। বইমেলা প্রাঙ্গণকে নতুন সাজে সাজিয়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে চিত্র শিল্পীরা। পাশাপাশি বিভিন্ন স্টল গুলিকেও সাজিয়ে তোলার কাজ চলছে।

 এক সাক্ষাৎকারে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান শুক্রবার থেকে ৪৪ তম আগরতলা বই মেলা শুরু হবে। ৪৪ তম বই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইবারের বই মেলার থিম বন্দে মাতরম। গত বছর বই মেলায় ১৮০ টি স্টল ছিল। এই বছর বই মেলায় স্টলের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha