Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দুই বাসের সংঘর্ষে আহত বহু

দুই বাসের সংঘর্ষে আহত বহু

দুই বাসের সংঘর্ষে আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :  দুই বাসের সংঘর্ষ চড়িলাম স্কুলের সামনে। ঘটনায় আহত বৃদ্ধ, শিশু সহ ১০-১২ জন যাত্রী। ঘটনা বৃহস্পতিবার দুপুরে নাগাদ। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়।

এতে দুই গাড়ির ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা সাথে সাথে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা এসে তাদের বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা। পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। তবে নিয়ন্ত্রণ হীন ভাবে প্রতিদিন জাতীয় সড়ক দিয়ে বাস চলাচল করছে। বহু মানুষের মৃত্যু হচ্ছে বিভিন্ন সময়। অথচ প্রশাসন নিরব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha