Wednesday, February 4, 2026
বাড়িখেলাTCA পরিচালিত যেকোনো আসরের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে কমল কাপ...

TCA পরিচালিত যেকোনো আসরের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে কমল কাপ টেনিস ক্রিকেটের আসর অভিমত ব্যক্ত করেছেন স্যন্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০১ জানুয়ারি : ১৮ সূর্যমনি নগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধান সভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের পৃষ্ঠ পোশকতায় গত বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে উওর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট কমল কাপ। এবছর কমল কাপ ক্রিকেটের আসর ষষ্ঠ বছরে পদাপর্ন করলো। আমতলী স্কুল মাঠে ৬৪ টি দলকে নিয়ে শুরু হওয়া ষষ্ঠ কমল কাপের এই মেগা টেনিস ক্রিকেটের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ২০২৪ সালের চ্যাষ্পিয়ন নিলজ্যোতি ট্রেভেলস এবং ২০২৫ সালের চ্যাষ্পিয়ন দল AB Star। এ বছরেও চ্যাষ্পিয়ন দলকে পুরস্কার হিসেবে গাড়ি এবং রার্নাস দলকে বাইক তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার আমতলী স্কুল মাঠে কমল কাপ ক্রিকেট আসরের উদ্বোধন করেন স্যন্দন পএিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, শান্তি নিকেতন মেডিকেল কলেজ এর কর্নধার মলয় পিঠ, স্কুল অব সাইন্স অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ আরো অনেকেই। এদিন ম্যাচ শুরুর আগে চ্যাষ্পিয়ন ও রার্নাস দলের ট্রফির আবোরন উন্মোচন করেন উদ্বোধক সুবল কুমার দে সহ অন্যান্য অতিথিরা। আবরন উন্মোচন এর পর খেলোয়াড় দের সাথে পরিচতি হওয়ার পর অতিথিরা ব্যাটিং ও বোলিং করে কমল কাপের ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বক্তব্য রাখতে গিয়ে আসরের উদ্বোধক তথা

স্যন্দন পএিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন কমল কাপের এই আসর শুধুমাত্র উওর-পূর্বাঞ্চল নয়, সারা ভারত বর্ষ থেকে খেলোয়াড়া অংশ নিয়েছে। যার মধ্য দিয়ে কমল কাপের আকর্ষণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। উওর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এই টেনিস ক্রিকেটের আসর TCA পরিচালিত যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এই এলাকার ক্রীড়া প্রেমী মানুষ যে ভাবে মাঠে খেলা দেখার জন্য মাঠ মুখী হয় তাতেই সার্থক কমল কাপের ক্রিকেট আসর ।

রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন বর্তমান সময়ে যুবকরা ঘরবন্দি হয়ে টিভি কিংবা অনলাইন গেমের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। সেসকল যুবকদের মাঠমুখী করার লক্ষ্য নিয়েই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ধীরে ধীরে টুর্নামেন্টটি যে লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে সে লক্ষ্য পূরন হচ্ছে। মাঠ ভর্তি দর্শক সেটাই প্রমান করে।

শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ মলয় পিঠ বলেন এ ধরনের অনুষ্ঠান তার আর নজরে পড়েনি। এদিন মাঠে উপস্থিত হয়ে তিনি বাস্তব জিনিসটা উপলব্ধি করতে পারলেন।

আমতলী মাঠে এই কমল কাপ মেগা টেনিস ক্রিকেট এর আসর কে কেন্দ্র করে এদিন ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আকর্ষণ যে এবারে কয়েকগুণ ছাড়িয়ে গেছে অন্যান্য বারের তুলনায় তা বলার অপেক্ষা রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য