Wednesday, February 4, 2026
বাড়িজাতীয়কমিশনে বৈঠক শেষে বিস্ফোরক দাবি অভিষেকের

কমিশনে বৈঠক শেষে বিস্ফোরক দাবি অভিষেকের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ৩১ ডিসেম্বর : নির্বাচন কমিশনে বৈঠকে আঙুল উঁচিয়ে কথা বলেন মুখ্য নির্বাচনার কমিশন জ্ঞানেশ কুমার। নয়াদিল্লিতে প্রায় পৌনে তিনঘণ্টার বৈঠকের পর এমনই বিস্ফোরক দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোটা বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি।

অভিষেকের দাবি, বৈঠকের শুরুতে নাকি আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার। তাতে বাধা দেন অভিষেক। সাফ জানান, “আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” আরও একবার বিজেপির সঙ্গে জ্ঞানেশ কুমারের যোগসাজশের অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি, “কো অপারেটিভ মন্ত্রী কে? অমিত শাহ। তার সচিব কে ছিল? জ্ঞানেশ কুমার। আপনারা মনে করেন এটা কাকতালীয়? ওকে এই প্রতিষ্ঠান, সংবিধান, দেশ ধ্বংস করার মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমরা মানুষের ক্ষমতার সামনে মাথা নিচু করি। ক্ষমতায় থাকা মানুষের সামনে নয়।” আর ঠিক সে কারণে জ্ঞানেশ কুমার ছাড়া বাকি দুই কমিশনার বৈঠকে চুপ ছিলেন বলেই দাবি অভিষেকের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য