স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর : সরকারি সিদ্ধান্তের বিরোধীতা আত্মসমর্পনকারী জঙ্গি নেতা, তিপ্রা মথার নেতৃত্বের। ডেপুটেশন দিল সিপাহিজলা জেলা শাসক কার্যালয়ে। তাদের দাবি এডিসি এলাকাকে নগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা যাবে না। এডিসি এলাকাকে বাদ দিয়ে গঠন করতে হবে নগর পঞ্চায়েত।
তিপ্রা মথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা, রাজীব দেববর্মা, সঞ্জীত দেববর্মা, বিচিং দেববর্মা, ড্যানিয়েল দেববর্মা, সুরন দেববর্মার নেতৃত্বে সকাল থেকে দফায় দফায় অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তিপ্রা মথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত চার বছর ধরে এডিসি এলাকাকে নগর পঞ্চায়েতের অধীনে করার জন্য চেষ্টা করছে। অথচ এখনো বিশ্রামগঞ্জ বাজার মানিক দেববর্মার দলিলে রয়েছে। তাদের পরিবার এই জমির জন্য কর প্রদান করে। সরাসরি হুঁশিয়ারি দেন যদি এডিসি এলাকাকে নিয়ে নগর পঞ্চায়েত বিশ্রামগঞ্জ গঠন করা হয়, তাহলে তারা আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

