Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যস্বদেশী মেলার প্রস্তুতি পরিদর্শনে গেলেন মেয়র

স্বদেশী মেলার প্রস্তুতি পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর :  ৯ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই মেলা। রাজ্য সরকারের সহায়তায় পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হবে চলেছে এই স্বদেশী মেলা। মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত থাকবেন সংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার মেয়র দীপক মজুমদার স্বামী বিবেকানন্দ ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোক্যাল ফর ভোকাল স্লোগানকে সামনে রেখেই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের স্বদেশী মেলা। এই মেলায় রাজ্যে তথা ভারতবর্ষে উৎপাদিত বিভিন্ন সামগ্রিক বিভিন্ন থাকবে। প্রত্যেকদিনই স্বদেশী পণ্যের প্রতি উৎসাহিত করতে বক্তারা স্বদেশী জাগরণ নিয়ে বক্তব্য রাখবেন। তাছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতি জনজাতির বিভিন্ন খাবারের স্টল। শীতের আমেজ নিয়ে রাজ্যবাসী যেন এই মেলায় অংশগ্রহণ করেন সেই আবেদন রাখেন তিনি। তিনি আরো জানিয়েছেন, মেলা প্রতিদিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে দুপুর দুটো থেকে রাত নয়টা পর্যন্ত। মেলায় মোট ৬০-৬৫ টি স্টল থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য