Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমদ পাচারের সময় গ্রামবাসীর হাতে ধরা পড়লেন পুলিশ কর্মী

মদ পাচারের সময় গ্রামবাসীর হাতে ধরা পড়লেন পুলিশ কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : এ যেন সর্ষের ভেতরে ভূত! চুলাই মদ পাচার করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়লো এক পুলিশ কর্মী। আটক করা পুলিশ কনস্টেবলকে উত্তম মধ্যম দিয়ে নতুন বাজার থানার হাতে তুলে দেয় গ্রামবাসী। ঘটনা করবুক মহকুমার অন্তর্গত নিউ গোমতি এডিসি ভিলেজের শিলছড়ি ব্রু ক্যাম্প এলাকায়।

 ঘটনার বিবরণে জানা যায়, করবুক থানায় কর্মরত পুলিশ কনস্টেবল অমূল্য ধন মগ তার টি আর ০৩ পি ৭৩০৮ নম্বরের বাইক নিয়ে শিলছড়ি ব্রু ক্যাম্পে চোলাই মদ পাচার করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়। অভিযোগ প্রায় সময় ওই পুলিশ কনস্টেবল এলাকায় চোলাই মদ পাচার করে যাচ্ছে। যে কারণে এলাকার পরিবেশ ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে বলে এলাকাবাসীদের অভিযোগ। অবশেষে এলাকাবাসীরা একত্রিত হয়ে ওই চুলাই মদ পাচারকারী পুলিশ কনস্টেবলকে আটক করে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে নূতন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক সহ চোলাই-মদ পাচারকারী ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন দেখার বিষয় যে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে রাজ্যের আরক্ষা প্রশাসন কার্যকরী কোন ভূমিকা গ্রহণ করে কিনা?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য