Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বিএসএফের গাড়ির উপর আক্রমণ করা পাচারকারী আটক

বিএসএফের গাড়ির উপর আক্রমণ করা পাচারকারী আটক

বিএসএফের গাড়ির উপর আক্রমণ করা পাচারকারী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর :  গত ৭ নভেম্বর দুপুরে বিশালগড় নিউ মার্কেট স্থিত গরু বাজারে বিএসএফের গাড়ি ভাঙচুর এবং জওয়ানদের উপর আক্রমণের সংঘটিত করে গরু পাচারকারীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে বি এস এফ -এর পক্ষ থেকে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিশালগড় থানায় মামলা নাম্বার ১০৪/২৫। মামলায় বেশ কিছুদিন পূর্বেই এক অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে পাঠায়। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা রবিউল হোসেন ওরফে ব্লু নামে এক অভিযুক্তকে দুর্গানগর হাসান হোসেন পাড়া থেকে শনিবার গভীর রাতে গোপন খবর ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করেন।একাধিক ব্যক্তির বিরুদ্ধে বি এস এফ জোয়ানরা মামলা করেন। রবিবার অভিযুক্তকে বিশালগড় আদালতে সোপর্দ করে পুলিশ। বাকি অভিযুক্তদের দ্রুত জালে তুলবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান ওসি বিজয় দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha