স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বিজেপির লিগ্যাল সেলের ষষ্ট কনক্লিভ অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন -এর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রতিদিন বহু মামলা নিয়ে আলোচনা করতে হয় আইনজীবীদের। তাদের অনেক বেশি পড়াশোনা করতে হয়। কিন্তু মাঝে মাঝে কোর্ট চত্বরে টেবিলে বসে অনেক ধরনের কু- কথা, আ- কথা তোলা হয়। এগুলি ঠিক না, বাঞ্চনীয় নয়। কারণ এগুলি মন্দির।
এই মন্দিরে দেশের এবং বিশ্বের রাজনীতি নিয়ে আলোচনা করা উচিত। তাই আইনজীবীরা যাতে নিজেদের অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগায়। মুখ্যমন্ত্রী আরো বলেন আইনজীবীদের জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। আইনজীবীদের পেশার মধ্যে যে দক্ষতা সেটা অনেক বড় বিষয়। কারণ বিভিন্ন মামলা নিয়ে তারা কাজ করে অন্যান্য পেশা থেকে অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারে। মুখ্যমন্ত্রী কমিউনিস্টদের একহাত নিয়ে বলেন, তাদের কোনো গণতন্ত্র হয় না। তাদের নিচে থেকে উপর পর্যন্ত সকলে একই কথা বলে, অর্থাৎ এক শিয়াল যেভাবে ডাকে সব সব শিয়াল সেই ভাবেই ডাকে। এটা সম্ভব হয় কারণ, আমাদের গণতন্ত্র অনুযায়ী যে যা খুশি বলার অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের আগে দেশ থাকবে কি থাকবে না সেটাই অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছিল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশ সুরক্ষিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির লিগ্যাল সেলের নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্যরা।

