স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর :মেডিকেল অ্যাস্ট্রোলজি রিচার্স ফেটানিটি পক্ষ থেকে রবিবার আগরতলার প্রেস ক্লাবের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা প্রেসক্লাব সভাপতি প্রণব সরকার, মেডিকেল অ্যাস্ট্রোলজি রিচাস ফেটানিটির সম্পাদিকা ডক্টর সোমা চৌধুরী সহ অন্যান্যরা।
ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বক্তব্য রেখে বলেন রক্তদানের চেয়ে মহৎ কোন কাজ হতে পারে না। মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষাগারে বিভিন্ন অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারলেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। তাই রক্তদানে এগিয়ে আশায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান কল্যাণী রায়। পাশাপাশি যারা রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে সহযোগিতা করে এই মহান ব্যক্তিদের হৃদয় থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আরো বলেন এখনো আমরা জাতপাতের ঊর্ধ্বে উঠে কোন কাজ করতে পারি না। অথচ রক্তের প্রয়োজন হলে সে জাত পাতের দিকে গুরুত্ব দেওয়া হয় না। জাত পাত ভুলে আমরা একে অপরের জীবন বাঁচাতে পারি বলে জানান মুখ্য সচেতক।

