Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিভিন্ন ইস্যুতে সরব প্রদ্যোত

বিভিন্ন ইস্যুতে সরব প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : বছর প্রায় শেষ প্রান্তে। ত্রিপাক্ষিক চুক্তি, রোমান হরফে ককবরক পরীক্ষা দেওয়ার জন্য ভাষাগত অধিকার সহ একাধিক ইস্যু নিয়ে সরব হলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রবিবার দুপুরে রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রথমে দাবি করলেন তিপ্রাসাদের ভাষাগত অধিকার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভাষা নিয়ে যে দাবি তিপরা মথা যে দাবি করে আসছে, সেটা নিয়ে সরকারের সাথে বিবাদ চায় না। ককবরক ভাষা রোমান হরফে লেখার জন্য দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষ দাবি জানিয়ে আসছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে এই দাবির প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন।

কারণ যারা রাজনীতি করে না তারাও এই দাবির সমর্থনে রয়েছে। তিনি ঘোষণা দিয়ে বলেন ২০২৬ সালের প্রত্যেক অংশের মানুষের ভাষার উপর গুরুত্ব দিয়ে এডিসি এলাকায় বই ছাপানো হবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পুলিশের অপেক্ষা করবে না এডিসি প্রশাসন। তিনি অন্যতম দাবি হিসেবে তুলে ধরেন ক্রিকেটার ডেভিড মুড়া সিং বিষয়ে। তিনি বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। উত্তর-পূর্বাঞ্চলকে ভাঙার জন্য তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। অথচ সেই বাংলাদেশের একজন খেলোয়াড় কে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে আইপিএলের জন্য ক্রয় করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের খেলোয়াড়কে ভারতে গুরুত্ব দেওয়া হলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের খেলোয়াড় মনি শংকর মুড়া সিংকে গুরুত্ব দেয়নি ক্রিকেট বোর্ড। কিন্তু মনি শংকর মুড়া সিং যদি খেলতেন তাহলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সুনাম অর্জন হতো। তিনি আরো বলেন পাকিস্তান ভারতের উপর লুকিয়ে আক্রমণ করে। আর বাংলাদেশ প্রকাশে ভারত বিদ্বেষী কথা বলে চলেছে। এই মিনি পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। এবং উত্তর-পূর্বাঞ্চলে সুরক্ষার জন্য যাতে ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবি করেন প্রদ্যোত। একই সঙ্গে আসন্ন এডিসি নির্বাচন নিয়েও প্রদ্যুৎ বলেন মুখ্যমন্ত্রী দাবি করছেন ২৮ টি আসনের মধ্যে নাকি ২৮ টি আসনেই জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। তাহলে আসন্ন নির্বাচনে তিপরা মথাকে পৃথকভাবেই লড়তে হবে। তখন জনগণ বিচার করবে ভারতীয় জনতা পার্টিকে ২৮ টি আসনে জয়ী করবে নাকি দুটি আসনে। তিনি আরো বলেন, তিপ্রাসার দরকার তিপরা মথার সঙ্গে থাকার। জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল মথা সেটা থেকে এখনো বের হয়ে আসেনি মথা। ত্রিপাক্ষিক চুক্তি করতে সরকারের এসেছে। সেটা মনে করে দিলেন ভারতীয় জনতা পার্টিকে প্রদ্যোত। সরকারের সমালোচনা করতে গিয়ে প্রদ্যুৎ দেববর্মণ আরো বলেন, মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা গত ১৩ ডিসেম্বর বলেছেন মোরগের মতো ছেড়ে ফেলবে, আবার অন্য একজনের জাতি মোর্চার নেতা বলছে আগামী জানুয়ারি মাসের পরে তিপরা মথাকে আর খুঁজে পাওয়া যাবে না। এগুলি গুন্ডাগিরি কেনা সেটা নিয়ে প্রশ্ন তোলেন প্রদ্যুৎ। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন তিপরা মথার নেতা রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য