Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালী খাসা, বিন্নি চাল জিআই ট্যাগের দাবি...

গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালী খাসা, বিন্নি চাল জিআই ট্যাগের দাবি সংসদ রাজীব ভট্টাচার্যের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর : কুইন আনারসের মতো ত্রিপুরার গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালী খাসা, বিন্নি চালকে জি.আই ট্যাগের ব্যবস্থা করতে রাজ্যসভার অধিবেশনে দাবি করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার জনজাতি এলাকার কিভাবে বিকাশ ঘটানো যায় সেদিকে নজর দিয়েছেন তিনি। ত্রিপুরার মধ্যে বড় মাত্রায় চাষ করে চলেছে কালী খাসা, বিন্নি চাল জুমের মাধ্যমে জনজাতি অংশের মানুষ।

 অপরদিকে রাজ্যের কৃষি জমির মধ্যে বিশাল জায়গা নিয়ে চাষ হয় গন্ধরাজ লেবু। তাই এদিকে বিশেষ গুরুত্ব দিয়ে জিআই ট্যাগের মাধ্যমে যদি আগামী দিন আন্তর্জাতিক বাজারে গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালী খাসা, বিন্নি চাল পাঠানো যায় তাহলে ত্রিপুরার চাষিরা বড়মাত্রায় উপকৃত হবে। তাদের আর্থিক বিকাশ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কুইন আনারস জিআই ট্যাগের মাধ্যমে বিশ্বের বাজারে অন্যতম পরিচিতি হিসেবে তুলে ধরেছেন সেভাবেই গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালী খাসা, বিন্নি চাল জিআই ট্যাগের উদ্যোগ নেবেন বলে আশা ব্যক্ত করেন সাংসদ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য