স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর : রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল চত্বরে খালি জমিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার পরিদর্শনে গেলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন জল বোর্ডের এবং নিগমের আধিকারিকরা। জানা যায় এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে।তাই রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল চত্বরে খালি জমিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ওভারহেড জলের ট্যাঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাস্টার পাড়া স্থিত নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে ১৬ গন্ডা জায়গায় রাজ্য সরকারের ইচ্ছা অনুযায়ী ৫.৫ এম এল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ট্রিটমেন্ট প্লানটি তৈরি হলে ২০ ও ৩২ নং ওয়ার্ড এলাকা সহ রামনগর৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নং এলাকার প্রায় ২৭০০ বাড়িতে জলের সংযোগ দেওয়া যাবে। ২২ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই ওভারহেড ট্যাংক। নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে ট্রিটমেন্ট প্লান্ট এবং রামপুর ট্রিটমেন্ট ব্যাঙ্ক থেকে এই অভারহেড ট্যাংকে মজুদ করা হবে জল। পরবর্তীতে এখান থেকে জল সরবরাহ করা হবে বলে জানান মেয়র। মেয়র আরো জানিয়েছেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা হবে বলেই বিদ্যালয় থেকে এই জমিটি নিয়ে কাজে লাগানো হচ্ছে।

