স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর :ধর্মনগর রেল স্টেশন রোড থেকে ১,৯৬০ টি ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ ঐ মহিলাকে আটক করে। ধৃত মহিলার নাম শুক্লা দেবনাথ। তার বাড়ি কমলাসাগরের দেবিপুর এলাকায়। বর্তমানে সে আগরতলার চন্দ্রপুর এলাকায় বসবাস করে।
এইদিনের অভিযানের নেতৃত্ব দেন ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরপেক্ষ সাক্ষির সামনে পুলিশ ইয়াবা ট্যাবলেট গুলি বাজেয়াপ্ত করে। ধর্মনগর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ শুক্লা দেবনাথকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে।

