বাড়িরাজ্যএডিসিতে সরকার গড়বে বিজেপি, ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে খুমুলুঙে বড় সভা করবে...

এডিসিতে সরকার গড়বে বিজেপি, ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে খুমুলুঙে বড় সভা করবে বিজেপি : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর : পাহাড়ে ভাঙন ধরালো ভারতীয় জনতা পার্টি। পাঁচ হাজারের অধিক কর্মী সমর্থক বিভিন্ন মণ্ডল থেকে শনিবার যোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। জনজাতি মোর্চার উদ্যোগে এদিনের যোগদান সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে ৫ হাজার ৫০ জন যোগ দিল বিজেপিতে। যোগদান সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে। বিগত দিনে দেখা গেছে পাঁচ বছর অন্তর অন্তর বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে। তারা গায়ের জোরে যেভাবে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল সেভাবেই সিপিআইএম প্রতিষ্ঠিত হয়ে ২৫ বছর সরকার পরিচালনা করেছে। আসলে তারা জনজাতিদের উন্নয়নের কথা চিন্তা করে না।

 কিন্তু বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনজাতিদের প্রকৃত উন্নয়নে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রীর বলেন যারা এখনো প্রলোভনের শিকার হয়ে আছেন তারা যাতে সঠিক দিশায় ফিরে আসেন। মুখ্যমন্ত্রী কমিউনিস্ট এবং কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, ২০১৮ সালের আগে আইতাছি, আইতাছি বলে কেন্দ্রে দোস্তি আর রাজ্যে কুস্তি করতো দুই দল। তারপর ২০১৮ সালের নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে কর্মীরা ত্রিপুরাকে মডেল ত্রিপুরা এবং সুন্দর ত্রিপুরা বানাতে প্লাটফর্ম পরিবর্তন করেছে। তারপরই ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৩ নির্বাচনের আগে কমিউনিস্টের রক্তমাখা হাতের সাথে মিলিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর সভা থেকে নাম না করে তিপরা মথাকে আবারও এক হাত নিলেন মুখ্যমন্ত্রী! কিছু নেতৃত্ব বলছে ২০২৩ সালে যদি তারা প্রার্থী না দিত তাহলে বিজেপি সরকার গঠন করতে পারত না। তাদের উদ্দেশ্যে প্রশ্ন ২০১৮ সালের তারা কোথায় ছিল? আজকের এত বড় যোগদান শিবির এডিসি নির্বাচনকে ঘিরে নয়।

 কিন্তু এডিসি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে আজকের সভা থেকেও বড় সভা করা হবে খুমুলুঙে। তখন দেখিয়ে দেওয়া হবে জনজাতিদের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি কি করতে পারে। এ.ডি.সি-র ২৮ টি আসনের মধ্যে ২৮ টি আসনেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হবে। বিধানসভা নির্বাচনেও কুড়িটি আসন থেকে গুনা শুরু হবে। যোগদান সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সভা থেকে কার্যকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, হাতের ফাক দিয়ে মুষ্টিমেয় কিছু অবিশ্বাসের লোক ঢুকে যেতে পারে। এর জন্য সতর্ক করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ দিনের যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, এদিনের সভা থেকে আরো একবার স্পষ্ট হয়েছে আগামী দিন এডিসিতে লড়াই হবে বিজেপির সঙ্গে শরিক দলই মথার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর ইতিমধ্যে ভূকম্প প্রধান শরিক দলের মধ্যেই। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আজ পাঁচ হাজার লোক যোগদান করেছে। আগামী দিন লক্ষ লক্ষ লোক বিজেপিতে এসে যোগদান করবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যারা যোগদান করছে তাদের নিরাপত্তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে। বাড়ি ফিরে যাতে তারা দলের একনিষ্ঠা কর্মী হিসেবে আগামী দিন কাজ করতে পারে সে দায়িত্ব পালন করতে হবে দলের হাই কমান্ডের। কারণ আজকের সভাস্থলের সঙ্গে নিরাপত্তা জনক পরিস্থিতির মধ্যে ফারাক রয়েছে এডিসির।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য