স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর : গেজেটেড অফিসার সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে দুইদিন ব্যাপী সারা রাজ্যব্যাপী স্কুল কলেজের ছাত্র ছাত্রী দের নিয়ে আত্মনির্ভরের উপর তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানীর মহারাণী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শুরু হয় দুদিন ব্যাপী এই কার্যক্রমের। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
তাপস দাস জানান, ত্রিপুরা গেজেটেড অফিসার সঙ্গে পক্ষ থেকে এক তর্ক-বিতর্কের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কারণ সারা বিশ্বের শুল্কযুদ্ধ চলছে। অরাজনৈতিক সমস্যা মাথা চাড়া দিচ্ছে। তাই সরকার আত্মনির্ভরের দিকে গুরুত্ব দিয়ে চলেছে। আত্মনির্ভর না হলে মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কোন দেশের মানুষ আত্মনির্ভর না হলে যে কোন সময় সেই দেশ বিপন্ন হয়ে যাবে। এদিকে নজর দিয়ে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই তর্ক-বিতর্কের আয়োজন করা হয়েছে। এর থেকে অভিজ্ঞতা অর্জন করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

