Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যএমবিবি বিমানবন্দর থেকে ৩৯ টি ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে, বুধবার দিল্লির উদ্দেশ্যে...

এমবিবি বিমানবন্দর থেকে ৩৯ টি ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে, বুধবার দিল্লির উদ্দেশ্যে অতিরিক্ত বিমান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ডিসেম্বর :  সম্প্রতি সারা দেশে বিপর্যস্ত ইন্ডিগো বিমান পরিষেবা। গত ২৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত যারাই এমবিবি বিমানবন্দর থেকে ইন্ডিগো বিমানের মাধ্যমে চলাচল করেছে তাদের মধ্যে একটা বড় অংশের যাত্রীরা দুর্ভোগ এবং হেনস্তার শিকার হয়েছে। বুধবার এমবিবি বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিমানবন্দরের অধিকর্তা কিষান মোহন নেহরা। তিনি জানিয়েছেন,মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আগরতলা থেকে ২৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইন্ডিগোর বিমান চলাচলে কিছুটা সমস্যা হয়েছে। এই সময়ের মধ্যে, মোট ৩৯ টি ইন্ডিগোর বিমান বাতিল করা হয়েছে এমবিবি বিমানবন্দর থেকে। যার ফলে প্রায় ৬ হাজার যাত্রীর অসুবিধা হয়েছে।

বুধবার দুপুর তিনটায় ৬ ই ২৩০১ নম্বরের একটি বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমানটির আসন সংখ্যা ছিল ১৮৬ টি। বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য কাজ করছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এ.এ.আই আগরতলা টিম টার্মিনাল ভবনের ভেতরে এবং বাইরে অতিরিক্ত আসনের ব্যবস্থা করেছে। উন্নত স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে, শৌচাগার যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা হয়েছে। যাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সমস্ত ক্ষতিগ্রস্তদের লাগেজ ডেলিভারি সম্পন্ন হয়েছে এবং বাতিল হওয়া বিমান ভাড়া ফেরত দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের অন টাইম পারফরম্যান্স চালু রাখা হয়েছিল। তবে, ৭ ডিসেম্বর থেকে ইন্ডিগো এমবিবি বিমানবন্দর আগরতলায় ১০০ শতাংশ ওটিপি বজায় রেখেছে।১০ ডিসেম্বর, ইন্ডিগো যাত্রীদের জন্য দিল্লিতে একটি অতিরিক্ত বিমান চালানো হয়েছে। এমবিবি বিমানবন্দরে অন্যান্য সমস্ত বিমান সংস্থা স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইএসএফ -এর আধিকারিক বিশ্ব রাজ এবং এজিএম অর্ণব কুমার দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য