Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যছোট নেতাদের গুরুত্ব দেন না প্রদ্যুৎ, সাফ জানিয়ে দিলেন

ছোট নেতাদের গুরুত্ব দেন না প্রদ্যুৎ, সাফ জানিয়ে দিলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ডিসেম্বর :  ২০২৬-এ জানুয়ারি মাস পর্যন্ত এই গুন্ডাগিরি চলবে তিপরা মথার। তারপর তারা আর সরকারে থাকবে না। এমনটাই দাবি করে তিপরা মথাকে এক হাত নিয়েছিলেন প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

এর পাল্টা প্রতিক্রিয়া দিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। বুধবার রাজ অন্দরে আয়োজিত যোগদান সভায় বিপিন দেববর্মার নাম না করে তিনি বলেন, তাদের মতো ছোট কর্মীদের তিনি গুরুত্ব দেন না। যদি মুখ্যমন্ত্রী এই কথা বলতেন তাহলে এ কথার গুরুত্ব দিতেন। যেহেতু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি, তাই গুরুত্ব না দেওয়ার জন্য বলেন তিনি। তিনি বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার প্রতিদিন কথা হয়। উনার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক রয়েছে। নাম না করে বিপিন দেববর্মার উদ্দেশ্যে বলেন, ছোট নেতারা টিকিটের জন্য উল্টা পাল্টা কথা বলে। তাদের প্রতিক্রিয়া দেন না তিনি। আরো বলেন, ছোট নেতারা টিকিটের জন্য উল্টা পাল্টা কথা বলছেন। পাশাপাশি বলেন বাস্তবের মাটিতে কারা শক্তিশালী সেটা দল, সাংবাদিক থেকে শুরু করে সকলে জানে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য