Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবর্তমান সরকার মানুষের অধিকার সুনিশ্চিত করছে : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকার মানুষের অধিকার সুনিশ্চিত করছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ডিসেম্বর :  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতি সংঘ আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ঘোষণা করে। তারপর থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়।

 ২০১৬ সালে ত্রিপুরা রাজ্যে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হয়। ত্রিপুরা সরকার মানুষের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। মানবাধিকারের যেন অপব্যবহার না হয় তার প্রতিও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, এইদিন আরও বলেন, রাজ্যের কোথাও কোন মানব অধিকার বিরোধী ঘটনা ঘটলে সাথে সাথে তিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলেন। কিন্তু বিরোধীরা সুযোগ পেলেই রাজনীতি শুরু করে দেয়। বর্তমান সরকার একটা মানবিক সরকার। সরকার তার কাজের মধ্য দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারক অরিন্দম লোধ, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য