স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতারের ওপারের ভারতের ভূখন্ডে কৃষকদের একেবারে মাথায় হাত। কাঁটাতার লাগুয়া শত শত প্রান্তিক বা বর্গা চাষি রয়েছে, যারা তাদের অনেকের ধান গাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এল.ই.ডি লাইটের আলোতে ধান গাছ নষ্ট হয়ে গেছে। ফলন মোটেও ভালো হয়নি। এছাড়াও কাঁটাতার থেকে পাঁচ মিটার ওপারে ভারত ভূখণ্ডে আবার নতুন করে একটি কাঁটাতার মাটির সাথে বিছিয়ে রাখা হয়েছে। তাতে করে সমস্যা আরো জটিল আকার ধারণ করেছে।
কৃষক এবং কৃষি শ্রমিক যারাই মরশুমে যখন কাজকর্ম করে কৃষি জমিতে অজান্তে সেই কাঁটাতারের আঘাতে আহত হয়। সোনামুড়া মহকুমার দক্ষিণাঞ্চলে যেমন কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত এলাকাগুলিতে এই জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট থাকার কারণে অধিকাংশ কৃষি জমির অবস্থায় এমনই। বিগত দিনে এই ধরনের লাইট ছিল না। গত এক বছর ধরে এই জাতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইটের আমন মরশুমে কৃষকদের মধ্যে একেবারে হাহাকার শুরু হয়েছে। একই অবস্থা উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সীমান্ত থেকে শুরু করে দক্ষিনে ভবানীপুর সীমান্ত পর্যন্ত একই অবস্থা। শনিবার এভাবেই তাদের অসহায়ত্বের কথা জানান কৃষকরা। তথাকথিত কৃষক দরদী সরকার যেন এই বিষয়ে একটু দৃষ্টি দেন। নাহলে তাদের আগামী দিন বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। এখন দেখার বিষয় দপ্তরের কাছ থেকে কি তথ্য উঠে আসে। আসলে কি আলোর কারণে ধান ক্ষেত নষ্ট হচ্ছে কিনা।

