বাড়িরাজ্যমা - যাইতাছি গা বলে আত্মহত্যা পড়ুয়ার

মা – যাইতাছি গা বলে আত্মহত্যা পড়ুয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :ছেলের যন্ত্রণায় অসহ্য হয়ে মা বলেছিল মরতে পারিস না? তাই মাকে সুইসাইড নোটে – মা যাইতাছি গা, টা টা বাই বাই! বলে নিজেকে শেষ করে দিল অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনা শ্রীনগর থানাধীন মলয়নগর এলাকায়। মৃত ছাত্রের নাম প্রণব কুমার ঝা।

বয়স ১৪। পিতা রাজেশ ঝা। ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েকদিন ধরেই বাড়ির লোকজনদের কথার অবাধ্য হয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা করছিল প্রণব। দুদিন আগে তার মা অসহ্য যন্ত্রণায় ছেলেকে বলেছিল মরতে পারিস না। আর এই বকুনি শুনে নিজের জীবনকেই শেষ করে দিল প্রণব। মঙ্গলবার সারাদিনব্যাপী স্কুটি নিয়ে ঘুরাফেরা করে সে। সন্ধ্যায় বাড়ি ফিরে আত্মহত্যার পথ বেছে নেয়। রাতের বেলা ঘর থেকে উদ্ধার হয় তার দেহ। তারপরও ভাই ঘরে এসে দেখতে পায় এই দৃশ্য। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। সুইসাইড নোটে লিখে গেছে মা – যাইতাছি গা, টা টা বাই বাই। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য